বলরামপুর: বলরামপুর বেড়মা এলাকায় পর পর পাঁচটি দোকানে চুরি,চাঞ্চল্য এলাকায়
একই রাতে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বলরামপুরের বেড়মা পোস্ট সংলগ্ন এলাকায়। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানান প্রতিটি ক্ষেত্রেই দোকানের ছাউনির অ্যাডবেসটাস ও টিন কেটে চোরেরা দোকানের ভিতরে ঢোকে। তারপর দোকানের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।