রঘুনাথপুর ২: চেলিয়ামাতে জনকল্যাণ শিবিরের চতুর্থ দিনেও তীব্র তাপপ্রবাহের মধ্যেই লম্বা লাইন
সারা রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের চেলিয়ামাতে 15ই জুন সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের জনকল্যান শিবির। এই শিবির 17জুন পর্যন্ত চলার কথা ছিল।কিন্তু সেই সময়সীমা আরো একদিন বাড়ানোর ফলে আজ বৃহস্পতিবার 18ই জুনও শিবির অনুষ্ঠিত হচ্ছে রঘুনাথপুর 2নম্বর ব্লকের চেলিয়ামার বিডিও অফিস প্রাক্তনে।আর এদিন শিবিরের শেষ দিনে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ তীব্র তাপপ্রবাহের মধ্যেই মানুষের লম্বা লাইন লক্ষ্য করা যায় ।