বিষ পান করে আত্মঘাতী হলো 30 বছরের এক রাজমিস্ত্রি। বুধবার দুপুর দুটো নাগাদ দেহ ময়নাতদন্তে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম দীপঙ্কর রায়। বাড়ি কুশমন্ডি থানার শিহুল গ্রামে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এই যুবক। এমত অবস্থায় গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ নাগাদ বাড়িতে থাকা জমির কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হন। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতেই তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের