রঘুনাথপুর ২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মৌতড়ের বড়কালীর মন্দিরে পুজো দিলেন মন্ত্রী নদিয়ার চাঁদ
দেশ পরিচালনার ১২বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বুধবার সকালে পুরুলিয়ার বিখ্যাত তথা রাজ্যের অন্যতম পাড়া বিধানসভার রঘুনাথপুর 2নম্বর ব্লকের অন্তর্গত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিলেন এলাকার বাসিন্দা তথা পাড়া বিধানসভার বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি।এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা বিকাশ ব্যানার্জী সহ অন্যান্যরা।