শিক্ষা সপ্তাহকে পাথেয় করে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বালতী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো ঐতিহ্যবাহী ‘সম্প্রীতির উৎসব’। আজ, ৩১শে জানুয়ারি শনিবার সকাল ১০টা নাগাদ বালতী হাই স্কুল ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদা রহমান। উপস্থিত ছিলেন সমাজসেবী মিজান মোল্লা, শেখ ইলিয়াস এবং প্রধান শিক্ষক হাফিজুল মন্ডল। প্রধান শিক্ষক জানান, বর্তমান যুগে শিশুদের