দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ব্লক তৃণমূলের কার্যালয়, গোসাবা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল নেতৃত্ব ও ব্লক নেতৃত্বদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে লক্ষ্যে বৈঠক করলেন গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল বুধবার বিকালে। উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের নেতা অমরেশ মন্ডল, কৈলাস বিশ্বাস ,প্রণয় জানা, শফিকুল গাজী সহ ব্লক নেতৃত্বরা।