পুরুলিয়া ২: ট্রেনের ধাক্কায় জখম যুবককে রাঁচি পাঠাতে বাড়ল সাহায্যের হাত
ট্রেনের ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক যুবককে উন্নত চিকিৎসার জন্য রাঁচি পাঠানোর ব্যবস্থা করলেন স্থানীয় সমাজসেবী ও বিজেপি নেতা। শুক্রবার পুরুলিয়া শহরের ধবঘাটার বাসিন্দা ঋত্বিক বাউরি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পুরুলিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে অ্যাম্বুলেন্স ভাড়ার সামর্থ্য ছিল না পরিবারটির।