পাড়া: বিজেপির ঐতিহাসিক জয়ে কেটলাপুরে বিজয় মিছিল, গ্রামবাসীদের মধ্যে ঝালমুড়ি বিতরণ
Para, Purulia | May 7, 2026 পশ্চিমবঙ্গ ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপির ব্যাপক জয়লাভের পাশাপাশি পুরুলিয়া জেলা ও পাড়া বিধানসভায় বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের খুশিতে পাড়া ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের কেটলাপুর গ্রামে অনুষ্ঠিত হলো বিজয় মিছিল। বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্যোগে এই মিছিল বের হয়।এদিন গ্রামজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। বিজেপি কর্মী সমর্থকরা আবির মেখে, ঢাক-ঢোল ও বাজনার তালে তালে আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি কেটলাপুর গ্রামের