রায়গঞ্জ: রায়গঞ্জে এইমস হাসপাতালে দাবিতে সোচ্চার স্থানীয় ব্যবসায়ী সংগঠন
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস (AIIMS) হাসপাতালের দাবিতে সোচ্চার হয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন। রায়গঞ্জের এফসিআই মোড়ে এই দাবিতে একটি জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, যেখানে দ্রুত এই রায়গঞ্জে এইমস হাসপাতাল চালুর জোরালো দাবি জানানো হয়। রবিবার সকালে রায়গঞ্জের এফসিআই মোড়ে জমায়েত হন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাধন রায়, সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু, সহ সম্পাদক রামকৃষ্ণ সরকার, গৌরাঙ্গ সরকার, প্রশান্ত ঘোষ সহ অন্যান্যরা।