নিতুড়িয়া: DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার গেটের সামনে INTTUC এর উদ্যোগে পালিত হল ঐতিহাসিক মে দিবস
আজ ১লা মে।ঐতিহাসিক মে দিবস উপলক্ষ্যে রঘুনাথপুর ২নম্বর ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন INTTÙC উদ্যোগে পুরুলিয়ার রঘুনাথপুরের DVCর তাপ বিদুৎ কারখানার মেন গেটে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হয়।শুক্রবার সকালে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।এরপর শহীদ বেদীতে মাল্যদান সহ উপস্থিত নেতৃত্ববৃন্দরা মে দিবসের তাৎপর্য ও শ্রমিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রঘুনাথপুর 2পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চকবর্তী সহ অন্যরা।