রায়গঞ্জ: বাবার বাইকের পিছনে নয়, বন্ধুর বাইকে চেপে গিয়ে আর ফেরা হলো না’—ইটাহারে একমাত্র সন্তানের মর্মান্তিক মৃত্যু
ইটাহারের চাকলা ব্রিজ এলাকায় বুধবার সকালে বাইক-গাড়ি সংঘর্ষে চুড়ামনের কিশোর আসগর আলী (১৬) ঘটনাস্থলেই নিহত হয়। দুই আহত বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের কাকা বাদল মহম্মদ জানান, আসগর ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে এবং ঘাতক গাড়িটিকে তল্লাশি করে আটক করেছে পুলিশ বলে পরিবার সুত্রে জানা গেছে।