শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ আজও প্রাসঙ্গিক, বললেন বিধায়ক অজয় রায়
ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পর তাঁর জীবনাদর্শ ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন দিনহাটার বিধায়ক অজয় রায়।
এদিন তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, শিক্ষাবিদ ও দেশপ্রেমিক। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও চিন্তাধারা আজও সমাজকে সঠিক পথ দেখায় এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস।
দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরেও গুরুত্বারোপ করেন বিধায়ক অজয় রায়।