১০০ দিনের কাজ চলাকালীন উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা
বুড়িরহাট–২ এলাকায় ১০০ দিনের কাজ চলাকালীন একটি দেশি আগ্নেয়াস্ত্র (ওয়ান-শটার) উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১০০ দিনের কাজের সময় শ্রমিকদের নজরে আসে আগ্নেয়াস্ত্রটি। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার এএসআই দীপঙ্কর অধিকারী ঘটনাস্থলে পৌঁছে দেশি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করেন।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কীভাবে আগ্নেয়াস্ত্রটি সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Cooch Behar 1, Cooch Behar | Aug 1, 2026