রঘুনাথপুর ২: উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান দখল করেই দেবপ্রিয় মাজী মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিতে ছুটে এলেন
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।সেই প্রবাদকে পাথেয় করেই উচ্চ মাধ্যমিকে সায়েন্সের ছাত্র তথা পুরুলিয়ার পাড়া ব্লকের প্রত্যন্ত এলাকার আনাড়ার চাপুড়ির ফুসরাবাইদ গ্রামের বাসিন্দা দেবপ্রিয় মাজী সদ্য প্রকাশিত এবারের উচ্চ মাধ্যমিকে 494 নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান দখল করে পুরুলিয়া জেলার সেরা মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে মাকে সাথে নিয়ে পুজো দিতে ছুটে এলেন।