শনিবার রাত ৭ টা ১৫ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার রেল পুলিশ তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে ৭ কেজি গাঁজা সহ বহিঃ রাজ্যের এক যুবককে গ্রেফতার করে। জানা যায় বহিঃ রাজ্যের ঐ যুবকটি তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে বহিঃ রাজ্যে গাঁজা নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া রেল পুলিশ ঐ যুবককে গ্রেফতার করে।