রঘুনাথপুর ২: প্রখর তাপপ্রবাহের মধ্যেই পুরুলিয়ার বিখ্যাত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে হাজার হাজার ভিন রাজ্যের ভক্ত সমাগম
পুরুলিয়ার বিখ্যাত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর কাছে এক ছেলের মায়েরা যদি মঙ্গলবার কিংবা শনিবার এই বিশেষ দুটি দিনে মধ্যে যে কোন একদিন এসে মায়ের কাছে পুজো দেন তাহলে তাদের পুত্র সন্তানের কোন বিপদ আসবে না।সুস্থ থাকবে সেই সব সন্তান। এমনি প্রচার ছড়িয়ে পড়তেই প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার পুরুলিয়ার বিখ্যাত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিতে হাজার হাজার মহিলাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।