রঘুনাথপুর ২: বাঁন্দা গ্রামীণ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল, BMOH সহ ৩৭জন রক্তদাতা রক্তদান করলেন
আজ ৩রা জুলাই শুক্রবার অন্যান্য বছরের মত এবারেও পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামার বাঁন্দা গ্রামীণ হাসপাতালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল বাঁন্দা গ্রামীণ হাসপাতালে।এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে BMOH ডাক্তার সমীক বাউরি ডাক্তার রবীন মুর্মু সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সকলেই রক্তদান করেন। BMOH ডাক্তার সমীক বাউরি শুক্রবার রাত্রি 8টা নাগাদ জানান অন্যান্য বছরের মত এবারেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।