পুরুলিয়া ১: পুরুলিয়ায় প্রধানমন্ত্রীর সভা: প্রস্তুতি নিয়ে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন
আগামী ১৯ তারিখ পুরুলিয়ার ঐতিহাসিক রায়বাগিনী মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই মেগা সফরকে সফল করতে কোমর বেঁধে নেমেছে জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে সেই প্রস্তুতির রূপরেখা তুলে ধরলেন জেলা সভাপতি শংকর মাহাতো।