কোচবিহার জেলার বক্সিরহাট থানার পুলিশ ভাঙাপাকড়ি এলাকায় নাকা চেকিং করার সময় ২টি গাড়ি আটক করেন যেগুলোর মধ্যে থেকে ১৬টি গরু উদ্ধার করা হয়।কোনো বৈধ কাগজ না থাকায় গরুসমেত দুটো গাড়িকে বাজেয়াপ্ত করেন এবং গাড়িতে থাকা ব্যক্তিদের গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেন বক্সিরহাট থানার পুলিশ।