পাড়া: আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে পালিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩ তম আত্ম বলিদান দিবস
Para, Purulia | Jun 23, 2026 পাড়া ব্লকের আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩ তম আত্ম বলিদান দিবস। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আজকের দিনটি পালিত হয়। দিনটির তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন পাড়া মন্ডল চার এর সভাপতি শিব শম্ভু বাউরী, জেলা কমিটির সদস্য খোকন বাউরী, টোটন মুখার্জি, স্বপন রায় চন্ডী রায় সহ অন্যান্যরা