মানবাজার ১: মানবাজার মহকুমার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার মহকুমার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।শনিবার রাত্রি দশটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কেন্দা থানার কৈড়া ব্রিজ, রঘুডি, হরিহরপুর ধরমপুর এলাকায় অভিযান চালানো হয়।একদিন অভিযান চালিয়ে বারো লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয় বলে জানা যায় আবগারি দপ্তর সূত্রে।