রায়গঞ্জ: রায়গঞ্জের ১০ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতে শ্মশানের জমিতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীর
রায়গঞ্জের ১০ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্মশানের জমিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের দাবি, শ্মশানের জমিতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হলে বিশেষ করে প্রসূতি মা ও রোগীদের আসতে সমস্যার সম্মুখীন হতে হবে। তাই অবিলম্বে অন্যত্র স্বাস্থ্যকেন্দ্র তৈরির দাবি জানিয়েছেন তারা।