পাড়া: পুরুলিয়ায় বিজেপির ঝড়—পাড়া বিধানসভায় নদীয়ার চাঁদ বাউরীর বড় জয়, আনাড়ায় কর্মীদের উল্লাস
Para, Purulia | May 5, 2026 গতকাল ঘোষিত পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফলে পুরুলিয়া জেলায় কার্যত ঝড় তুলেছে ভারতীয় জনতা পার্টি। জেলার নটি আসনের মধ্যে নটিতেই জয়লাভ করে নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করেছে বিজেপি।এরই মধ্যে পাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী দ্বিতীয়বারের জন্য বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি ৩৩ হাজার ৭২১ ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।এই জয়ের আনন্দে আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ আনাড়া এলাকার বিজেপির দলীয় কার্যালয়ে কর্মী-