রঘুনাথপুর ২: বাউরি সমাজের পক্ষ থেকে সদ্য নির্বাচিত পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরিকে চেলিয়ামাতে সম্বর্ধনা জানান হল
পুরুলিয়ারর রঘুনাথপুর ২নম্বর ব্লকের বাসিন্দা তথা পাড়া বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক নদীয়ার চাঁদ বাউরিকে বুধবার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির রঘুনাথপুর ২নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি প্রভাস বাউরি,রঘুনাথপুর ২ব্লকের ব্লকের তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি নির্মল বাউরি, সম্পাদক স্বরুপ বাউরি সহ অন্যান্যরা।