আবারও অস্ত্র উদ্ধার তাহেরপুরে,এবার চক কৃষ্ণপুর থেকে দুটি পিস্তল ও গুলি সহ গ্রেফতার এক যুবক। সূত্রের খবর, বৃহপস্পতিবার রাতে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় চক কৃষ্ণপুর এলাকায় নিজের বাড়িতে অস্ত্র মজুত করছে এক যুবক। আর এর পরই তাহেরপুর থানার ভারপ্রাপ্ত oc জয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চক কৃষ্ণপুর এলাকায় হানা দিয়ে অমিত মোদক নামের এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে দুই পিস্তল ও 1 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।