রায়গঞ্জ: রূপাহারে গণস্বাক্ষর কর্মসূচি, রায়গঞ্জেই এইমসের দাবিতে জোরালো আন্দোলন
রায়গঞ্জে প্রস্তাবিত এইমস রায়গঞ্জেই স্থাপনের দাবিতে বুধবার বিকেলে রূপাহারে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করল রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শান্তনু চক্রবর্তী-সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের দাবি, উত্তর দিনাজপুরের পাশাপাশি মালদা ও দক্ষিণ দিনাজপুরেও আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যেই ২০ হাজার মানুষের স্বাক্ষর-সহ স্মারকলিপি পাঠানো হয়েছে। এক লক্ষ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে প্রচার চলছে। এদিন বহু সাধারণ মানুষ স্বেচ্ছায় কর্মসূচিতে অংশ নেন।