বান্দোয়ান: ধাঙ্গাজুড়ি মোড় এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু পৌঢ়ের
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক পৌঢ়ের।শুক্রবার আনুমানিক সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত ধাদকা গ্রাম পঞ্চায়েতের ধাঙ্গাজুড়ি মোড় এলাকায়।জানা যায় ভমরাগোড়া গ্রামের বাসিন্দা মাতাল টুডু রাস্তায় থাকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তিনি চাকায় পিষ্ঠ হয়ে মারা যান।পরবর্তীকালে বান্দোয়ান থানার পুলিশ এসে ঘটনা স্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক ট্রাক টিকে আটক করেছে পুলিশ।