রঘুনাথপুর ২: রঘুনাথপুর ২ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অমর মাহাত সহ অন্যান্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল
নির্বাচনের প্রাক্কালে শনিবার পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর 2নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অমর মাহাত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল।এদিন পুরুলিয়ার সাংসদের কার্যালয়ে সাংসদ জোর্তিময় সিং মাহাত ,জেলা সভাপতি শংকর মাহাত,প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা,সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মীনু বাউরি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দদের উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতকা তুলে তাদের দলে যোগদান করানো হয়।