পুরুলিয়া ১: বিশ্ব রক্তদাতা দিবস: পুরুলিয়া সৈনিক স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করল ‘টিম অনেস্ট’
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির গড়ল স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম অনেস্ট’ (Team Honest)। তাদের উদ্যোগে এবং পুরুলিয়া সৈনিক স্কুলের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি মহতী রক্তদান শিবির।সৈনিক স্কুল চত্বরে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ‘টিম অনেস্ট’-এর সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং প্রাক্তনীরা রক্তদান করেন