পুরুলিয়া ১: মোবাইল গেমের আসক্তি নাকি অন্য রহস্য? পুরুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ব্লু হোয়েলের মতো মারণ গেমের স্মৃতি উস্কে দিয়ে পুরুলিয়া শহরের দুলমি এলাকার রামকৃষ্ণ পল্লীতে ১৯ বছর বয়সী এক মেধাবী ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়ি থেকে অনীশ মাহাতো নামের ওই তরুণের নগ্ন, হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় ও পরিবার সূত্রে দাবি, অনীশের হাত ও পা বিভিন্ন রঙের সুতো দিয়ে অদ্ভুত ডিজাইনে বাঁধা ছিল। আর এই অস্বাভাবিক পরিস্থিতিই ইঙ্গিত করছে কোনো নতুন ‘মারণ মোবাইল গেমের’ দিকে।