রায়গঞ্জ: মায়ের বকুনি তে অভিমানে আত্মঘাতী মেয়ে, শোকের ছায়া লস্করপুরে, দেহ ময়না তদন্ত রায়গঞ্জ মেডিকেলে, ঘটনার তদন্তে পুলিশ
মায়ের বকুনি তে অভিমানে আত্মঘাতী মেয়ে। মৃত কিশোরীর নাম মামনি সরকার,বয়স ১৭ বাড়ি ইটাহার থানার অন্তর্গত পার্বতীপুরের লস্করপুর এলাকায়। পরিবারের দাবি বাবা মায়ের বকুনি র পর মঙ্গলবার দুপুরে ফাঁকা বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। ঘটনার খবর চাউর হতেই পরিবারের লোকজন ও গ্রাম প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসে চিকিৎসার জন্য, চিকিৎসা চলাকালীন বিকেলেই মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া পরিবারে।