পুরুলিয়া ২: পথ নিরাপত্তা সপ্তাহে পুরুলিয়া ২ নম্বর ব্লকে মফস্বল থানার বিশেষ অভিযান
রাজ্যজুড়ে চলছে 'পথ নিরাপত্তা সপ্তাহ'। এই উপলক্ষ্যে পথ দুর্ঘটনা এড়াতে এবং যান চালকদের সচেতন করতে পুরুলিয়া ২ নম্বর ব্লকের চরগালি এলাকায় বিশেষ রোড সেফটি অভিযান চালাল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এদিনের কর্মসূচিতে মফস্বল থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা পথচলতি মানুষ এবং গাড়ি চালকদের যাতায়াতের সময় ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেন। হেলমেট ছাড়া বাইক না চালানো, সিটবেল্ট পরা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং অতিরিক্ত গতি এড়িয়ে চলার বিষয়ে বিশেষ সচেতন