নিকাশী নালা সহ একাধিক সমস্যার সমাধানের দাবি নিয়ে মেদিনীপুর পৌরসভায় ডেপুটেশন ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের!
দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন মেদিনীপুর শহরের ১০ নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা। জানা গিয়েছে এলাকার নিকাশী ব্যবস্থা বেহাল। অল্প বৃষ্টিতেই জল জমে এলাকায়। আর সেই জলের উপর দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। এছাড়াও রাস্তাঘাট সহ একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওয়ার্ডবাসিরা। এমনই একগুচ্ছ সমস্যার সমাধানের দাবি নিয়ে আজ সোমবার মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের কাছে লিখিত আবেদন জমা দিলেন দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন পৌর প্রধান।
#newsplusbangla #Medinipur #Midnapore #Kharagpur #congress #tmc #midnaporemunicipality #drainage #roadconstruction @followers