পাড়া: উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় দেবপ্রিয় মাজি, সংবর্ধনায় খুশির হাওয়া পুরুলিয়ার পাড়া ব্লকে
Para, Purulia | May 14, 2026 পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই গর্বে ভরে উঠল পুরুলিয়া জেলার পাড়া ব্লক। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে দেবপ্রিয় মাজি। তার এই সাফল্যে খুশির জোয়ার নেমেছে পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।পাড়া ব্লকের ফুঁসড়াবাইদ গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আনাড়া চাপুড়িতে পরিবারের সঙ্গে বসবাস করে দেবপ্রিয়। সে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ-এর বিজ্ঞান বিভাগের ছাত্র। এবারের পরীক্ষায় সে মোট ৪৯৪ নম