বলরামপুর: শেষ লগ্নের প্রচারে বলরামপুরে আসছেন অভিষেক ব্যানার্জি,সাজ সাজ রব কলেজ মাঠে
বিধানসভা নির্বাচনের শেষ লগ্নের প্রচারে বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে পুরুলিয়ার বলরামপুর কলেজ মাঠে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।ইতি মধ্যেই রবিবার বিকালে সভাস্থল এবং তার পাশে তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাড পরিদর্শন করেন পুরুলিয়া জেলা পুলিশের পদস্থকর্তারা।