পুরুলিয়া ১: পুরুলিয়ায় শিল্পপতি নরেশ আগরওয়ালের শপিং মল ও আবাসন ঘিরে তুলকালাম, পুলিশের ঝটিকা অভিযানে আটক ৩ জন কর্মী
শহর পুরুলিয়ার দেশবন্ধু রোডে অবস্থিত শিল্পপতি নরেশ আগরওয়ালের বিলাসবহুল আবাসন ও শপিং মল চত্বরে তীব্র উত্তেজনা ছড়াল আজ। আবাসন কর্তৃপক্ষের লাগামহীন অনিয়ম, বাসিন্দাদের হুমকি দেওয়া এবং হোটেলের আড়ালে অবৈধ কারবারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আবাসিকরা। তবে এবার আর কোনো রেয়াত নয়, অন্যায় এবং গুন্ডারাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অ্যাকশন মুডে অবতীর্ণ হয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।