বান্দোয়ান: পুলিশ এবং জনসাধারণের মধ্যে সেতুবন্ধনে বান্দোয়ানের প্রত্যন্ত এলাকায় খাটিয়া বৈঠক পুলিশের
পুরুলিয়ার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষদের সাথে জনসংযোগ বাড়াতে পুরুলিয়া জেলা পুলিশের এক অভিনব উদ্যোগ।বান্দোয়ান থানার পুলিশ সূত্রে জানা যায় জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী পুরুলিয়া ডিসট্রিক্ট পুলিশের উদ্যোগে এবং বান্দোয়ান থানার প্রচেষ্টায় বান্দোয়ান থানার অন্তর্গত লতাপাড়া গ্রামে সচেতনতামূলক জনসংযোগ করা হয়।মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এই কর্মসূচি হয়। যেখানে বাল্যবিবাহ, সাইবার ফ্রড, ট্রাফিক নিয়মাবলী ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।