দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দেপাড়া অঞ্চলের নবনির্বাচিত তৃণমূল যুব চেয়ারম্যানকে পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান কৃষ্ণনগর ১ নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল যুব সভাপতি সুদীপ কুণ্ডু। তিনি জানান, গত কয়েকদিন ধরেই দেপাড়া অঞ্চলের যুব চেয়ারম্যানের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ সামনে আসছিল।