কড়া পুলিশ প্রহরায় রাজ্যের অন্যান্য জায়গার সাথে চাকদা এলাকাতেও আয়োজিত হলো এসএসসি এর গ্রুপ সির পরীক্ষা। সূত্রের খবর, রবিবার রাজ্যে আয়োজিত হয় এসএসসি এর গ্রূপ সি পদে নিয়োগ এর পরীক্ষা। আর সেই পরীক্ষার সিট রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার সাথে চাকদা থানা এলাকার একাধিক স্কুলেও পড়ে। এদিন শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস স্কুলে ৩৬০ জন পরীক্ষার্থীর সিট পড়ে। দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল দশটা থেকে পরীক্ষার্থীরা স্কুলে প্রবেশ করতে শুরু করে।