দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের শরৎ পাড়ায় ১২৫নং বুথে রাজ্যে তৃণমূল সরকারের উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয় রবিবার বিকালে ।উপস্থিত ছিলেন কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবনী মন্ডল , উপ প্রধান দেবাশীষ মন্ডল, কুমিরমারী অঞ্চল তৃণমূল সভাপতি অঙ্কন মন্ডল সহ কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যারা।