বোমাতঙ্কে সতর্ক প্রশাসন, ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি কৃষ্ণনগর পাসপোর্ট অফিসে উড়ো ইমেইলে বোমা রাখার হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগর পাসপোর্ট অফিসে। বৃহস্পতিবার সকালে একটি ইমেইলে দাবি করা হয়, কৃষ্ণনগর পাসপোর্ট অফিস চত্বরে বোমা রাখা রয়েছে। খবর পেতেই নড়েচড়ে বসে প্রশাসন।তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পাসপোর্ট পরিষেবা। অফিস চত্বরে থাকা কর্মী ও আবেদনকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই শুরু হয় তল্লা