বরাবাজার: বরাবাজার বাসস্ট্যান্ডের কাছে ভয়ংকর দুর্ঘটনা, ধাক্কা মেরে পালাল পিকআপ ভ্যান আহত তিন বাইক আরোহী
রবিবার দুপুর নাগাদ বরাবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন মোটরবাইকে থাকা তিন যুবক। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দিকে যাওয়ার পথে একটি চলন্ত বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। গুরুতর জখম হন শিবনাথ মাহাতো ও হরিশংকর তন্তুবাই। রাকেশ মাহাতো সামান্য আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাঁদের প্রথমে বরাবাজার গ