জনস্বার্থে ১০ দফা দাবিতে মাধবনগরে পদযাত্রা।
১০ দফা দাবিগুলি হলোঃজাতিভিত্তিক জনগণনা অবিলম্বে করতে হবে।ত্রিপুরায় একটি লোকসভা আসন বৃদ্ধি করে তপশিলিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।সকলের জন্য সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে। এসসি ছাত্রছাত্রীদের সকল স্তরে স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ কার্যকর করতে হবে।সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ করতে হবে। নিয়োগ ও পদোন্নতিতে সংরক্ষণ শিথিল করা চলবে না এবং বেসরকারি ক্ষেত্রেও সংরক্ষণ চালু করতে হবে। রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিন কাজ এবং দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে। মৎস্য, কৃষি ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ এবং অনুমোদিত ব্যাংক ও ঋণদানকারী সংস্থার ঋণ এককালীন মকুব করতে হবে। পাশাপাশি ঋণের সুদের হার কমাতে হবে।ভূমিহীন ও পাকা ঘরবিহীন পরিবারগুলিকে প্রয়োজনীয় জমি এবং প্রত্যেকের বাড়িতে পাকা ঘর নির্মাণের ব্যবস্থা করতে হবে। এর জন্য ন্যূনতম পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করতে হবে। সামাজিক ভাতার পরিমাণ বাড়িয়ে পাঁচ হাজার টাকা করতে হবে এবং উপযুক্ত সকলকে ভাতা দিতে হবে।প্রত্যেক পরিবারকে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। পাশাপাশি মাথাপিছু ১০ কেজি চাল বিনামূল্যে দেওয়ার দাবি জানানো হয়েছে।দলিত ও তপশিলি জনগোষ্ঠীর ব্যবসা এবং শিল্প উদ্যোগে সরকারি সাহায্য নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগে নির্মিত বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাজারের শেড ও স্টল সংরক্ষণ করতে হবে। মৎস্যজীবী, নাপিত, চর্মশিল্পী ও হরিজন-সহ তপশিলি জনগোষ্ঠীর পেশাভিত্তিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে।