পুরুলিয়া ১: ইভিএম মেশিন বিকল থাকার জেরে চরম ভোগান্তির মুখে পড়বেন ভোটাররা, লাইনে অসুস্থ হয়ে পড়ে এক বৃদ্ধ ঘটনা ভিক্টরিয়া স্কুলের
ইভিএম মেশিন বিকল থাকার জেরে চরম ভোগান্তির মুখে পড়লেন ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন এক বৃদ্ধ ভোটার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ইভিএম বিকল থাকায় ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে মেশিন বদল করে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না পেরে বহু ভোটার ভোট না দিয়েই ফিরে যান বলে অভিযোগ।