মানবাজার ১: সাময়িক টর্নেডোর জেরে মানবাজারের কাড়াধরা গ্রামে একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্থ
আচমকা একটা বিকট শব্দ। বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসেই বাসিন্দারা দেখেন আকাশ থেকে প্রবল বেগে ঘুরতে ঘুরতে নেমে আসছে একরাশ কালো মেঘ। তারপর ১-২ মিনিটেই তছনছ করে দেয় সব কিছু। চোখের নিমেষে বিপর্যস্ত হয় একের পর এক বাড়ি।শনিবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ মানবাজারের কাড়াধরা গ্রামে এমন সাময়িক টর্নেডোর ঘটনা ঘটে।একের পর এক বাড়ির চাল উড়িয়ে ফেলে দেয় রাস্তায়।ভেঙে পড়ে গাছ,ছিড়ে যায় ইলেকট্রিক তার। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।