রায়গঞ্জ: বেড়াতে এসে আর ফেরা হলো না, পোয়ালতোরে পুকুরে মিলল ৫১ বছরের ব্যক্তির দেহ
রায়গঞ্জের পোয়ালতোরে পিসেমশায়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে নিমু হাজদা (৫১)-র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের বাড়ি বাঙালবাড়ির আটকোড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, তিনি ১৫ দিন ধরে আত্মীয়ের বাড়িতে ছিলেন এবং নিয়মিত স্থানীয় পুকুরে স্নান করতেন। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ থাকার পর বিকেলে পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। শুক্রবার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।