রাজ্যজুড়ে পরিবর্তনের ডাক দিচ্ছে বঙ্গ বিজেপি, একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলীয় সংগঠন বৃদ্ধি করতে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন বুথে বুথে চলছে গৃহ সম্পর্ক অভিযান। পলাশীপাড়া এক নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে ১২২ নম্বর বুথে বুধবার বৃহ সম্পর্ক অভিযান করা হলো। মন্ডল সভাপতি প্রকাশ মন্ডলের নেতৃত্বে দিনে গৃহ সম্পর্ক অভিযান করা হয়। তৃণমূল সরকারের দুর্নীতি এবং বিজেপি সরকার আসলে কি কি উন্নয়ন হবে সে বিষয়ে মানুষের সামনে তুলে ধরা হয় ।