বলরামপুর: কৃষিকাজ সূচনার পূর্বে তেঁতলো গ্রামের ডুঙরিসিনিতে জাতাল পুজো সম্পন্ন
প্রাচীন রীতি ও ঐতিহ্য মানে কৃষি কাজ সূচনার পূর্বে তেতলো গ্রামের দৃশিনির পূজা বা জাতাল উৎসব সম্পন্ন হল। ভক্তি ও শ্রদ্ধার সহিত গাছের তলায় এই পূজা সম্পন্ন হয়ে আসছে ৩০০ বছরের বেশি সময় ধরে। এলাকাবাসীর বিশ্বাস এখানে পূজো দিলে বৃষ্টি নামে, কৃষি কাজ নির্বিঘ্নে হয়,জমিতে ফসল ভালো হয়।