বলরামপুর: মুখ্যমন্ত্রীর ঘোষণায় বলরামপুরের মহিলাদের চোখেমুখে খুশির আমেজ, ব্লক স্তরে উদযাপিত ‘অন্নপূর্ণা যোজনা
রাজ্য জুড়ে চালু হলো ‘অন্নপূর্ণা যোজনা’। ৩রা জুন দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জনকল্যাণমুখী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি ব্লকেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে পুরুলিয়ার বলরামপুর ব্লকে একটি ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত থেকে বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো এই প্রকল্পকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।