রায়গঞ্জ: প্রাথমিক শিক্ষকদের নিয়ে রায়গঞ্জে জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক, জয়ের লক্ষ্যে সংগঠন মজবুত করার বার্তা কৃষ্ণ কল্যাণীর
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রাথমিক শিক্ষকদের নিয়ে এক সাংগঠনিক সভা করেন। বৃহস্পতিবার বিকেলে সভা থেকে জেলার সব আসনে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা দেন তিনি, পাশাপাশি শিক্ষক সংগঠনকে নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।